• সমগ্র বাংলা

উলিপুরে খেলার মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খেলার মাঠে ভবন নির্মানের প্রতিবাদ জানিয়ে মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের শিক্ষার্থী ও জনগণের আয়োজনে বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ক্ষুদে শিক্ষার্থী ও এলাকাবাসি অংশগ্রহণ করেন।
‎
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রভাষক শফিকুজ্জামান লিমন, শিক্ষক রাশেদুল ইসলাম, আসাদুল ইসলাম, রাজ্জাকুল ইসলাম, বিএনপি নেতা রোকছেদ আমীন লেবু, এলাকাবাসী মেহেদী হাসান, বিপ্লব মিয়া, সামিউল ইসলাম প্রমুখ। এ সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বজরা এল.কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল।
‎
‎বক্তারা বলেন, আমরা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের বিরুদ্ধে না। আমাদের দাবী ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি অক্ষত রেখে নতুন ভবন নির্মান করা হোক। বর্তমানে যেখানে নতুন ভবন নির্মান করা হবে এতে খেলার মাঠ ছোট হয়ে আসবে এবং খেলোয়াড়দের অসুবিধায় পড়তে হবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে দ্রুত নতুন জায়গায় ভবনের কাজ শুরুর আহবান জানান।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, নতুন ভবন নির্মানের বিষয়ে আমরা অবগত রয়েছি। স্কুল কর্তৃপক্ষ যদি আবেদন করেন, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
‎
‎উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ও বিশ্বব্যাংকের সহযোগিতায় কুড়িগ্রাম জেলায় ৫৫ টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান হবে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মানের কাজ চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo