• সমগ্র বাংলা

সচেতনতামূলক কর্মশালায় অতিরিক্ত পুলিশ কমিশনার: মানব পাচার ও বাল্যবিবাহ রুখতে শিক্ষার্থীদের সচেতন হতে হবে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উদায়ন খুলনা জিলা পুলিশ স্কুলে কেএমপি’র উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (০৭ আগস্ট) অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষার্থীদের মানব পাচার, ট্রাফিক আইন মানা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

তিনি বলেন, বর্তমান সময়ের শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, জীবনঘনিষ্ঠ বিষয়ের ওপরও সচেতনতা গড়ে তুলতে হবে। তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য আইন, অধিকার ও সামাজিক ঝুঁকি সম্পর্কে জানতে হবে।

কর্মশালায় ভিডিও প্রদর্শনের মাধ্যমে ট্রাফিক আইন, পরিচ্ছন্নতা, মানব পাচার ও বাল্যবিবাহ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। পাশাপাশি হেল্পলাইন নম্বর, আইনি সহায়তা এবং প্রতিবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, উভয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo