• সমগ্র বাংলা

নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণ সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ প্রথমবারের মতো নওগাঁয় অনুষ্ঠিত দুইদিনব্যাপী বাংলা ইশারা ভাষা শীর্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছিলো। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন হয়। গত বুধবার এই প্রশিক্ষণ শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে।  

সদর উপজেলা মিনি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে বুধবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় অংগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ৫২জন বাক প্রতিবন্ধী ব্যক্তি, জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বিটিভির ইশারা ভাষার সংবাদ পাঠক মো: আরিফুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন কথা বলতে না পারা সমাজের অসহায় মানুষদের জন্য এই ইশারা ভাষা শেখার কোন বিকল্প নেই। বাকপ্রতিবন্ধীদের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। সমাজের স্বাভাবিক মানুষদের সঙ্গে কথা বলতে না পারা মানুষদের মেলবন্ধনের একমাত্র উপায় হচ্ছে এই ইশারা ভাষা। তাই এই ইশারা ভাষা সকল মানুষদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও এমন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরো বড় পরিসরে প্রশিক্ষণের আয়োজন করার আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo