• সমগ্র বাংলা

পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, গুলিবর্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দুর্বৃত্তদের হামলায় বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। শুক্রবার রাত আনুমানিক দুইটার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা তিন রাউন্ড গুলিও ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলায় দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তবে সেখানে দায়িত্বরত লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমা পড়ে থাকতে দেখা যায়।


খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ও অবিস্ফোরিত পেট্রোল বোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির রাজশাহী সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের পর আগুন ধরে যায়। তবে নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

১

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

image

ভোরে নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা

২

নিজস্ব ডেস্ক : নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দি...

image

চাটমোহরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা আটক

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মাম...

image

আদালতের সাবেক জিপি ও আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : পটুয়াখালীর জেলা জজ আদালতের সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও জ...

image

সেন্টমার্টিনে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু

৫

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে মোহাম্মদ ইব্রাহিম (২২) ...

  • company_logo