• সমগ্র বাংলা

‎উলিপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান আতিক (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে পৌরসভার উলিপুর-রাজারহাট সড়কের কাজিরচক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে। আতিকুর দীর্ঘদিন থেকে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় বসবাস করে আসছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইট বোঝাই একটি ট্রাক উলিপুর থেকে রাজাহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি কাজিরচক এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা ১টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আতিকুর রহমান আতিক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষনা করেন।

‎শুক্রবার (৮ আগস্ট) সকালে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকটির ড্রাইভার পালিয়ে যায়। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় রাতেই সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী থানায় মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

১

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

  • company_logo