• সমগ্র বাংলা

জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন  করেছেন প্রিন্ট ইলেক্টোনিন্সসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।  জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন তারা

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে  বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে  সাংবাদিকদের নিরাপত্তা  ও স্বাধীন  মত প্রকাশের দাবি জানাই। তারা নির্মমভাবে আসাদুজ্জামান তুহিনকে হত্যা বিচারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। 


 বক্তারা বলেন  সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত ৪৯ সাংবাদিক নিহত এবং ১৮০ জন নির্যাতন নিপীেেনর শিকার হয়েছেন। 
বক্তারা বলেন স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ ধারণ করবে। 


“৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 


যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকান্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ।

প্রেসক্লাবের সহ-সভাপতি আজাহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডিবিসির জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান, নাগরিক টিভির আবুল কাশেম, যমুনা টিভির মাহফুজু হক আনার, এসএটিভির খাদেমুর ইসলাম , এন টিভির ফারুক হোসেন, করতোয়ার সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু ও সাবেক সাংবাদিক প্রমথেম শীলসহ অন্যান্যরা। 

মন্তব্য (০)





image

তিন বছর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি নারী...

১

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের আশায় ভারতে গিয়ে অনুপ্রবেশের অভ...

image

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

২

নিজস্ব ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ...

image

সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে সাতক্ষীরায়...

৩

নিজস্ব ডেস্ক : সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে...

image

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

৪

নিজস্ব ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি...

image

নারায়ণগঞ্জে ভয়ানক পেনগান ও তিন রাউন্ড গুলি সহ যুবক গ্রেপ্তার

৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চাল...

  • company_logo