• সমগ্র বাংলা

নওগাঁয় হত্যা মামলায় ২২বছর পর ৩ জনের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন দিয়েছে আদালত। একই মামলায় আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার মামলার রায় প্রাদন করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মোঃ ফেরদৌস ওয়াহিদ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং  আমির আলী ওরফে আমির। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলো দুরুল হুদা (পলাতক), মোঃ সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মোঃ আলিম ওরফে আলম। মামলা থেকে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছাঃ কহিনুর বেগম, মোছাঃ মরিয়ম বিবি এবং মোছাঃ কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায় ২০০৩ সালে ৩০ আগষ্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন ও আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা  প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালিন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে দুই সড়কের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার গাবতলা ও সতের র...

image

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশ...

image

ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ...

image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহ...

image

জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি বাড়ছে শিগগিরই: মানিকগঞ্জ জেলা প্...

মানিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের জেলা প্রশাসক ও ...

  • company_logo