ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ ১০ ঘণ্টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ময়লা পরিষ্কার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে আখেরি মুনাজাতের পর আবর্জনা পরিষ্কার নামে গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী ও ইজতেমার সাফাই জামাতের কর্মীরা।
সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন জানান, প্রথম পর্বের মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর দুপুর ১২টার দিকে তিন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে। এ কাজে পাঁচটি এস্কেভেটর, তিনটি পে লোডার, ছয়টি কম পেট্রোর ট্রাক ও ৩০টি ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।
সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, ইজতেমা ময়দানে ১০০০ ড্রাম ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। ময়দানে ৩২ টি টয়লেট বিল্ডিংয়ে প্রায় দশ হাজার টয়লেটে ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তার পাশে সব ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়। ১০ ঘণ্টায় পুরো ইজতেমা ময়দান পরিষ্কার হয়।
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য এবার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...
নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...
নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

মন্তব্য (০)