ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ আসছে ঈদ উল ফিতর এ রিলিজ হচ্ছে সংগীত শিল্পী পারভীন লিসার মৌলিক গান "মনে মনে মন বান্ধিলে"। গানটির কথা ও সুর করেছেন সাংবাদিক ,লেখক, গীতিকার ও সুরকার মিজান মালিক । গানটির চমৎকার লিরিকে মিউজিক করেছেন গুণী মিউজিশিয়ান জাহিদ বাসার পঙ্কজ।
ঢাকার একটি স্পটে গানটির শুটিং এর কাজ চলছে বলে জানান পারভীন। ঈদ উল ফিতর এ পারভীন লিসার ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ হবে এমনটিই জানান তিনি।
লিসা বলেন এই গানটি নিয়ে ভীষণ উচ্চসিত তিনি। তিনি আরো বলেন সাংবাদিক গীতিকার মিজান মালিক ভাইয়ের সাথে এটি আমার প্রথম কাজ। মিজান মালিক ভাইয়ের সাথে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে কারণ এর আগে অনেক ভালো ভালো গানের জন্ম দিয়েছেন তিনি। আশা করছি এবারের গানটিও ভক্তদের মনে জায়গা করে নিবে। ভবিষ্যতে আরো ভালো ভালো গান করার পরিকল্পনা আছে পারভীন লিসার।
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...
বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...
নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...

মন্তব্য (০)