• বিনোদন

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান-অধরা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জুলাই আন্দোলনের পর আমেরিকায় পাড়ি দেন ঢালিউডের 'ডিগবাজিখ্যাত' অভিনেতা জায়েদ খান। গণআন্দোলনের হামলা-মামলা থেকে প্রাণে বাঁচতে এক রকম পালিয়ে নিজেকে রক্ষা করেছেন তিনি। যদিও এ অভিনেতা তা অস্বীকার করে থাকেন।

প্রায় দুই বছর হলো তিনি দেশে না ফিরলেও মার্কিন মুলুকেই নিজের খুঁটি শক্ত করে চলেছেন। নিজের আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধিও বৃদ্ধি করে চলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বিভিন্ন কাজ ও প্রজেক্টে যুক্ত হচ্ছেন জায়েদ খান। এবার কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় কানাডার মাটিতে সিনেমায় জুটি বাঁধতে চলেছেন জায়েদ খান ও অভিনেত্রী অধরা খান।

সেসব কাজের অভিজ্ঞতা ও নতুন প্রজেক্টে সম্পৃক্ততা এরই মধ্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা— কবে কানাডার পরিবেশে তার অভিনীত সিনেমাটির কাজ শেষ হবে এবং তা দেখতে পাবেন বাংলাদেশের শুভকাঙ্ক্ষীরা।

আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সিনেমার পরিচিত এ দুই তারকা বর্তমানে উত্তর আমেরিকায় কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জায়েদ যুক্তরাষ্ট্রে বিভিন্ন কাজ ও প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে অধরা কানাডায় নানা প্রজেক্টে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছেন। এবার কানাডায় বাংলাদেশি সিনেমায় একসঙ্গে কাজ করছেন তারা।

যদিও অধরা খানের কানাডা অধ্যায় নতুন নয়। গত বছর কানাডা যাওয়ার পর মাত্র অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক কাজে যুক্ত হয়েছেন তিনি। কানাডায় কয়েক মাস থাকার পর কাজের প্রয়োজনে বাংলাদেশসহ কয়েকটি দেশে যাতায়াত করেছেন অভিনেত্রী। এমনকি হলিউডে কাজের পাশাপাশি এবার বাংলাদেশি সিনেমায় যুক্ত হচ্ছেন। এ জন্য অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রে নতুন করে যুক্ত হওয়ার বিষয়টি ভিন্নমাত্রা যোগ করেছে অধরা খানের ক্যারিয়ারে।

মন্তব্য (০)





image

আঘাত পেয়ে ঘরে রাশমিকা, যে কথা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের হাফ সেঞ্চুরি

বিনোদন প্রতিবেদকঃ এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট শো ‘ব...

image

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃ...

নিউজ ডেস্ক : অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তান...

image

পাপারাজ্জিদের ধমকালেন কারিনা, কারণ কী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘...

image

‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না’— পপিকে বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেম...

  • company_logo