• বিনোদন

দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন বাপ্পারাজ সানী রোজিনা ও আমিন খান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় 'ব্যর্থ প্রেমিকখ্যাত' অভিনেতা বাপ্পারাজ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর আর রুপালি পর্দায় দেখা যায়নি। মাঝে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বিদায়’ সিনেমায় নাম লেখালেও সেসব এখনো আলোর মুখ দেখেনি। তাই বলা যায়, দীর্ঘ বিরতি শেষে এবার নতুন রূপে বড়পর্দায় ফিরছেন অনন্ত বিরহী এ জ্যেষ্ঠ অভিনেতা। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় দেখা যাবে বাপ্পারাজকে। 

সম্প্রতি জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতা মোহাম্মদ ইকবাল ‘গুলশানের চামেলি’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। সেখানেই পরিচালক এ সিনেমায় বাপ্পারাজের অভিনয়ের কথা জানিয়েছেন। সেই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। 

এর পাশাপাশি দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন আরেক অভিনেতা আমিন খান। তারকাবহুল ‘গুলশানের চামেলি’ সিনেমায় আরও অভিনয়ে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধন প্রমুখ। 

এ সিনেমায় নায়ক বাপ্পারাজের চরিত্রটি ঠিক কেমন হবে, তা অবশ্য গোপনই রাখলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। পরিচালক বলেন, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে নির্বাচন করা হয়েছে।

‘গুলশানের চামেলি’ সিনেমাটি মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর শিকদার। 

মোহাম্মদ ইকবাল বলেন, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। এবং আগামী বছরের যে কোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo