• বিনোদন

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম দুই প্রভাবশালী অভিনেতা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল। পরিচালক হিমেল আশরাফের নতুন একটি সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আপাতত আসন্ন এই চলচ্চিত্রটির নাম চূড়ান্ত করা না হলেও চিত্রনাট্য এবং প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ বেশ জোরেশোরেই এগোচ্ছে বলে জানা গেছে। এর আগে শাকিব-ডিপজলকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল। 

২০২৩ সালে ‘প্রিয়তমা’ ও ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল ফেলে দেন নির্মাতা হিমেল আশরাফ। তার মতো সফল সিনেমা উপহার দেওয়া পরিচালকের হাতে এই বড় বাজেট ও তারকাখচিত সিনেমাটি নির্মাণের দায়িত্ব থাকায় এ নিয়ে সিনেমাপাড়ায় ইতোমধ্যেই নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এর মাধ্যমে বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান এবং খলনায়ক হিসেবে খ্যাতনামা ডিপজলের ট্রেডমার্ক সংলাপ ও শক্তিশালী অভিনয়ের রসায়ন আবারও প্রেক্ষাগৃহে দর্শক টানতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। 

সর্বশেষ শাকিব খানকে চলতি বছর মুক্তি পাওয়া  ‘রকস্টার’ সিনেমায় দেখা গেছে। যদিও ছবিটি তেমন ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি। 

মন্তব্য (০)





image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

১

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

২

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৩

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৪

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

image

‎সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সম...

৫

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চ...

  • company_logo