• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ও মুজিববর্ষ চত্বরে পুস্পমাল্য অর্পন করে সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।

পরে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এছাড়াও পুলিশ লাইনস ড্রিল শেডে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। 

জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সংরক্ষিত আসেনর সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।  আলোচনা সভার পূর্বে বিশাল একটি কেক কেটে জন্মদিন পালন করা হয়।

পরে শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।অরপদিকে পুলিশ লইন ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঠাকুরগাঁওয়ের সভানেত্রী প্রিয়াংকা অধিকারীর সভাপতিত্বে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo