• লিড নিউজ
  • সমগ্র বাংলা

মোটরসাইকেলে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-মা-মেয়ের

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী এবং তাদের সন্তান ঘটনাস্থলে নিহত হন।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) এবং শিশু কন্যা জান্নাত (১০)।

ধারনা করা হচ্ছে— ঈদ উপলক্ষে স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছিল পরিবারটি।

ঘটনার পরপরই বাসের চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় এবার তৃতীয় শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ...

১

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...

image

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজ...

২

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...

image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

  • company_logo