ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে হাসান (৭) নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা।
নিহত হাসান উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের শাহিনুর রহমানের ছেলে এবং আহত সালমা শাহিনের স্ত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। এ সময় হাসান তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। হাসানের মা সালমা তার ছেলেকে বাঁচাতে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত সালমাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় শিশু কলি ধর্ষণ ও হত্যার ...
নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওত...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

মন্তব্য (০)