• সমগ্র বাংলা

ঈদুল আযহায় অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক উন্নয়ন সংস্থা Rural Organization for Social Empowerment (ROSE)–রুরাল অর্গানাইজেশন ফর সোশাল এমপাওয়ারমেন্ট (রোজ)।

মঙ্গলবার সংস্থার উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোজ’র চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, কোষাধ্যক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে রোজ’র চেয়ারম্যান বলেন, “ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সমাজে প্রকৃত মানবিকতা প্রতিষ্ঠিত হয় না। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। রোজ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে।”

সংস্থার ভাইস চেয়ারম্যান বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতিবছর বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একে অপরের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

রোজ’র নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “রোজ শুধু ত্রাণ বা সহায়তা প্রদান নয়, বরং দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়ন, যুব ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে এই আয়োজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস।”
এসময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রোজ’র এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান সময়ে সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। রোজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

উপকারভোগীদের মধ্যে কয়েকজন আবেগাপ্লুত হয়ে বলেন, “ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোজ’র প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতেও মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, Rural Organization for Social Empowerment (ROSE) দীর্ঘদিন ধরে লালমনিরহাট অঞ্চলে সামাজিক উন্নয়ন, যুবশক্তির বিকাশ, পরিবেশ সচেতনতা, দক্ষতা উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ওষুধ ও খাদ্যপণ্যের স্...

১

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে দায়সাড়াভাবে প্রাণী সম্প...

image

আরাকান আর্মির হেফাজতে থাকা ৪১ জন জেলেকে ফেরত আনলো বিজিবি

২

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী " আরাকা...

image

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল, সরকারের ব্যর্থতার অভিযোগ

৩

পঞ্চগড় প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়...

image

লালমনিরহাটে হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের ছাগল বিতরণ

৪

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর মহিলাদ...

image

পাবনায় ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনের ফিতার...

  • company_logo