ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরে পুনাক কর্তৃক জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকালে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের উদ্যোগে জামালপুর জেলা পুলিশে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম। পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ বলেন, পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।
জেলা পুলিশের অধস্তন কর্মচারী আউটসোর্সিং, তাদের জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে পুনাক জামালপুরের এই আয়োজন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারি ও আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)