• সমগ্র বাংলা

শিক্ষক হওয়া হলো না নওগাঁর মান্নানের

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নান নামের একজন শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ছিলেন। শুক্রবার সকালে গ্রামের বাড়ি নিয়ামতপুরের জিনপুর ছাতড়া থেকে নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে সকালে মহাদেবপুর উপজেলার ডিমজাউন এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মান্নান যশোর বেনাপোল এলাকায় ব্র্যাক ব্যাংকে ও ছোট বোন ইতি প্রসাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করেন। নিজ এলাকায় চাকুরির উদ্দেশ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে গতকাল বিকেলে গ্রামের বাড়িতে আসেন আব্দুল মান্নান।

শুক্রবার নওগাঁ ডিগ্রী কলেজে তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। তিনি গ্রামে ফেরার স্বপ্নে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ছোট বোন ইতিকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এসময় দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এ দুর্ঘটনায় তার ছোট বোন ইতি সামান্য আহত হন।

তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo