• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাহে রমজানে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। ১৪ মার্চ, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা এই মনিটরিং কার্যক্রম চালান।

এ সময় তারা শহরের আনন্দবাজার, জগৎবাজার, সড়ক বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে পণ্যের মূল্য নিয়ে কথা বলেন এবং বিভিন্ন দোকানের ক্রয় মূল্যের সাথে বিক্রয়মূল্য সঠিকতা যাচাই করেন। বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন ধারাবাহিকভাবে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনসহ ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo