• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ চালক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের চালকের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।  এতে ট্রেন চালক আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হন। এতে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে প্রায় ২ ঘন্টা আটকা পড়ে। জানা যায়, বুধবার দিবাগত রাতে চলন্ত ট্রেনে গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে।

দুর্বৃত্তের ছোড়া পাথরে গুরুতর আহত হয় ট্রেন চালক। রক্তাক্ত অবস্থায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে দেন। পরে ট্রেনে থাকা লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর  আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ট্রেনটি ঈশ্বরগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে আটকা পড়ায় দুর্ভোগে পরে যাত্রীরা।

জনবল সংকটে ঈশ্বরগঞ্জ স্টেশনের কার্যক্রম সম্প্রতি বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটিতে দায়িত্বশীল কোনো লোকজন ছিলেন না।  প্রায় ২ঘন্টা পরে ময়মনসিংহ থেকে চালক মোহাম্মদ হানিফ এসে ট্রেনটি  নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিজয় এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার আঃ হালিম জানান। 

গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গুরুতর আহত হয় ট্রেনচালক। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে চালককে। তিনি আরও জানান, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢ বগির ১-২ সিটের জানালার কাচঁ ভেঙ্গে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়ননি। 

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo