ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরের অম্বিকাপুরে পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ির আঙিনায় জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে পল্লী কবির ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন , বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ সহ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পল্লীকবি জসীমউদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)