• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ  ফরিদপুরের  ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছে। মঙ্গলবার(১২ মার্চ) রাত  দিকে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লার মৃত কিবরিয়া ফকিরের ছেলে। 

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটরসাইকেল আরোহী  ভাঙ্গা- মাওয়া-ঢাকা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে ওঠার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এ ধাক্কা লেগে  গুরুতর আহত হন তিনি এবং মোটরসাইকেলটি চুর্ণ বিচুর্ন হয়ে যায়।  

পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।  এ সময় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo