• সমগ্র বাংলা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মসিকের অভিযান

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ময়মনসিংহ প্রতিনিধি: পবিএ মাহে রমজানে বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নগরীর মেছুয়া বাজারে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মসিকের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ। 

দোকানে মুল্য তালিকা না রাখা, এবং দোকানে ক্রয় রশিদ সংরক্ষণ না করায় এ সময় তিনি ৭ মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।  তিনি দোকানে নির্ধারিত মূল্য তালিকা এবং ক্রয় রশিদ সংরক্ষণের জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।  

তিনি জানান, বাজার মনিটরিং  এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান চলমান থাকবে। এ সময় কৃষি বিপনন কার্যালয়ের কর্মকর্তা, মসিকের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, ভাণ্ডার সহকারী নাজমুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।   

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo