ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২৫ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। রবিবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে পাট বীজ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
জানা যায়, উপজেলার ৮০জন কৃষকের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসুচীর আওতায় খরিপ-১ পাট বীজ বিতরণ করা হয়।
পাট বীজ বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মনসুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)