• সমগ্র বাংলা

ফরিদপুর নৌবন্দর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার বাঁশতলা ঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী ওই মৃতদেহটি বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌ পুলিশ থানায় খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, মৃতদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি।  অবস্থা দেখে ধারনা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরনো এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস শেখ জানান, আজ ( সোমবার)  সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করি। মৃতের গায়ে সাদা কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। মৃতের গলায় একটি মাফলার পেচানো ছিল। মৃতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo