• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ ফরিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ সজল, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহসানুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo