• সমগ্র বাংলা

গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: "দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" প্রতিপাদ্য টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১০ মার্চ) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা প্রদক্ষিণ, গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশ গ্রহণে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানাস্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

 

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo