ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে হৃদয় ভূইয়া(২৪) নামের এক যুবক নিহত হয়েছে এবং ফারুক নামে একজন মারাত্মক আহত হয়েছে। শনিবার সন্ধায় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ভূইয়া দুধঘাটা গ্রামের আমির হোসেন ভূইয়ার ছেলে।
নিহতের ভাই লিটন ভূইয়া জানান,ভোট গ্রহণ শেষে গননার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের উপর গুলি চালায়।এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।আমরা হত্যাকারীদের শাস্তি চাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন,ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে।এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশ সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...
পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

মন্তব্য (০)