ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ দক্ষ যুব সমাজ তৈরীতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক ট্রেডে পোষাক তৈরী ও এমব্রয়ডারি ডিজাইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার দুপুরে পৌরসভার টিএন্ডটি মোড়স্থ লায়লা আর্ট এ্যান্ড ক্রাফ্ট কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক, আবু হেনা মো. মহসিন, লায়লা আর্ট এ্যান্ড ক্রাফ্ট এর পরিচালক জাহানারা খাতুন প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুস্থ, গরিব ও অসহায় জনগণের ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভাইরাল হওয়া...
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ পশ্চিমা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্...
গাজীপুর প্রতিনিধি : সকালের নরম রোদ যখন কালীগঞ্জের একটি সরকার...

মন্তব্য (০)