প্রতীকী ছবি
দোহার প্রতিনিধি: ঢাকার দোহারের ট্রাক চাপায় আক্কেল আলী (৪২) অনামে একজন নিহত হয়েছে। রবিবার (৩মার্চ) সকালে উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় এলাকায় এঘটনা ঘটে। মৃত আক্কেল আলী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমুড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০ টার দিকে আক্কেল আলী সাইকেল চালিয়ে হলের বাজার সংলগ্ন বেপারীবাড়ির মসজিদের কাছে এল পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে আক্কেল আলীর উপর দিয়ে ট্রাকের চাঁকা উঠে যায়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দূর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক চালক।
এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো.আজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুস্থ, গরিব ও অসহায় জনগণের ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভাইরাল হওয়া...
মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ পশ্চিমা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ঝড়ে ছিঁড়ে থাকা তারে বিদ্...
গাজীপুর প্রতিনিধি : সকালের নরম রোদ যখন কালীগঞ্জের একটি সরকার...

মন্তব্য (০)