• সমগ্র বাংলা

রংপুরে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলার রামনাথপুরে একটি পুকুর থেকে মর্জিনা নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিখোজের কয়েক ঘন্টা পর গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ব্র্যাকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তবে নারীকে হত্যা করা হয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।মর্জিনা বেগম সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ভেলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানান সকালে এলাকার লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরে মরদেহটি শনাক্তেও উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওসি বজলুর রশিদ আরও বলেন, হত্যা বা আত্মহত্যা যেভাবেই হোক না কেনো এই মৃত্যুর কারণ সঠিকভাবে উদঘাটন করার চেষ্টা চলছে।পুলিশ আরও জানান,ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এ ঘটনার সাথে যারা জড়িত তাদের তদন্ত করে গ্রেফতারের ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo