• সমগ্র বাংলা

গাছে ঝুলছিল নয়নের মরদেহ, উদ্ধার করল পুলিশ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নয়ন পাল (৫৮) নামের এক ব্যক্তির গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ ফেব্রুয়ারি সকালে উপজেলার আতাইকুলা পালপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন পাল ও এলাকার মৃত নিধুবন পালের ছেলে।   

স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, নয়ন পাল বেশ কিছুদিন থেকে বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন। ফলে ধরেছিল মানসিক রোগে। ছিল পারিবারিক অশান্তি। তিনি প্রতিদিনের মতো সকলের সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর কোনো একসময় সে বাহিরে যায়। সকালে এলাকাবাসী দেখতে পায় নয়ন একটি গাছের সাথে গলায় রশি অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শোনা যাচ্ছে নিহত নয়ন মানসিক রোগে ভুগছিলেন। তারপরও তার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo