• সমগ্র বাংলা

বিট পুলিশিং সার্ভিস আওয়ারে সেবা পাচ্ছে কুড়িগ্রামের মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে কুড়িগ্রামে প্রতিমাসের প্রথমার্থে সকল বিট পুলিশিং কার্যালয়ে প্রায়োরিটি পুলিশিং সার্ভিস আওয়ার চালু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় বিগত মাসগুলোর ন্যায় রোববার (১১ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ৭৩ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থিত বিট পুলিশিং কক্ষে বিট অফিসারবৃন্দ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান করেন। নাগরিকদের কথা শুনেন। সহজে সমাধানযোগ্য সমস্যাসমুহের সমাধান করেন। ফৌজদারি নয়, এমনসব সমস্যা যথাযথ অফিসে রেফার করেন। বিট পুলিশ অফিসারদের এই সার্ভিস আওয়ারে প্রাধিকারভুক্ত তালিকায় থাকেন সিনিয়র সিটিজেন, অন্যান্যভাবে সক্ষমব্যক্তি ও শিশু। 

বিট পুলিশ অফিসারবৃন্দ শুধু সমস্যা সমাধানের উদ্দ্যোগের পাশাপাশি নানা বিষয়ে ছোট পরিসরে সচেতনতাবৃদ্ধিমুলক বিভিন্ন বার্তা প্রদান করেন বিটের সম্মানিত ব্যক্তি ও সেবাগ্রহীতাদের। মাদক, যৌতুক, বাল্যবিবাহ, গ্যাংকালচার, সড়ক সচেতনতা বিষয়ে আইনী পরামর্শ প্রদান করেন। 

এছাড়াও বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা অতি সন্নিকটে, এ পরীক্ষা সম্পূর্ন মেধা, যোগ্যতা, সততা ও নিষ্ঠার সাথে হবে, তাই কোন অসদুপায়,  অসততা, তদবীর, অর্থের লেনদেন থেকে বিরত থাকার জন্যও এলাকাবাসীকে অবহিত করেন।

উলিপুর থানার বেগমগঞ্জ বিটের দায়িত্ব প্রাপ্ত সাব-ইন্সপেক্টর শামীম মন্ডল জানান, বেগমগঞ্জের সকলকে মাদক ও জুয়ার অপকারিতা সম্পর্কে অবহিত করেছি। নিয়োগ সংক্রান্তে প্রতারনায় না জড়ানোর ব্যপারে অবহিত করেছি।

রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের বিটে এসআই জুয়েলের কাছে আগত সেবাপ্রার্থী আমেনা বেগম(৫০) জানান, হামাক আর থানাত যাবার নাগেনা, হামার বাড়ির কাছোতে পুলিশ আইসে। ওমরা নিজেরাই হামার সমস্যা ঠিক করিবার চেষ্ঠা করে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo