• সমগ্র বাংলা

ফতুল্লায় ক্রোনি এ্যাপারেলসে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ, দগ্ধ ১৪

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক তৈরীর কারখানায় ওয়েল্ডিং এর কাজ করার সময় গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণে অন্তত ১৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফতুল্লা কাশিপুর হাটখোলা ক্রোনি এ্যাপারেলসে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম ও ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া। 

দগ্ধ কামরুল হাসান নামে ওয়েল্ডিং মিস্ত্রি জানান, তারা কয়েকজন মিস্ত্রি কারখানার ভেতর গেটের পাশে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিং এর কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের পাইপ ফেটে যায়। এতে হঠাৎই আগুন ধরে যায় এবং মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির বিভিন্ন কর্মচারীরা সামন্য দগ্ধ হন।

পোশাক তৈরি কারখানাটির অডিট অফিসার মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদেরকে দ্রুত ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এরা সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান,সবারই মুখমন্ডল, হাত, পাসহ শরীরের কিছু কিছু জায়গায় দগ্ধ হয়েছে। তবে কারো অবস্থায় এখন পর্যন্ত গুরুতর মনে হচ্ছে না। তাদেরকে ভালোভাবে দেখে পরবর্তিতে তাদের অবস্থা সম্পর্কে বলা যাবে।একজনকে চিকিৎসার জন্য রাখা হয়েছে।বাকি সবাইকে প্রাতমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

দগ্ধরা হলেন, পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির, মাহবুব কাজি।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া জানান,বিকেলে ক্রোনি এ্যাপারেলসে গ্যাস লাইনের পাইপ লাইনে বিস্ফোরণ হয়।তবে সবাই আশঙ্কা মুক্ত বলে জেনেছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

সাতকানিয়ায় “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

  • company_logo