ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খান ফাউন্ডেশনের আয়োজনে সভায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও অপরাজিতা প্রকল্পের আওতায় উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের জেলা কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান, মাঠ সমন্বয়কারী নুরুজ্জামান বুলবুল ও আরিফা খাতুন এবং এ্যাডভোকেসী ও নেটওয়াকিং সমন্বয়কারী শাহিনা লাইজু। সভায় জেন্ডার বিষয়ে ভুল ধারণা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আরো বৃদ্ধি করতে যে সকল সমস্যার সম্মুখিন হতে হয় সেই সমস্যা ও বাধাগুলো কিভাবে দূর করে নারীদের এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...
নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি উন্নয়ন, পুষ...

মন্তব্য (০)