ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বুধবার দুপুরে লালমনিরহাটে ভিক্ষুকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর অধীনে এসময় অনুদান প্রদান ও দুস্থদের চিকিৎসার জন্য চেক বিতরন করা হয়েছে। লালমনিরহাট পৌরসভা ও শহর সমাজসেবা কাযালয়ের আয়োজনে এ পূর্নবাসন অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এসব অনুদান প্রদান করেন।জেলা সমাজসেবা উপপরিচালক মো.মতিয়ার রহমানের সভাপতিত্বে পৌর হলরুমে অনুষ্ঠিত এসব বিতরণে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,পৌর মেয়র রেজাউল করিম স্বপন।
এসময় দুস্থদের চিকিৎসার জন্য ৫০হাজার টাকা করে চেক প্রদান ও ভিক্ষুকদের পূর্নবাসনে গবাদিপশু, অটোরিকসা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য মালামাল প্রদান করা হয়েছে।
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

মন্তব্য (০)