• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কালিয়াকৈরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার  সকালে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় স্থানীয় শরিফ নামের এক ব্যক্তির ভবনের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে জামাল প্রামানিক (৪৫)।

সে বিশ্বাস পাড়া এলাকার আবুল কালাম এর বাড়িতে ভাড়া থেকে দৈনিক শ্রমিকের কাজ করতেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ,কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শরিফ নামের এক ব্যক্তির  বহুতল ভবনের নির্মাণ কাজ করতে যায় নিহত জামাল প্রামানিক। সেখানে কাজ করতে গিয়ে  বিদ্যুৎ  স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এস আই)  রাহাদুজ্জামান  আকন্দ বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

মন্তব্য (০)





image

সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্স...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...

image

মানিকগঞ্জে রেইজ প্রকল্পের সেমিনারে সরকারি সেবা সহজলভ্য কর...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত...

image

জমি ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর অপপ্রচার, প্রতিবাদে স্বামীর ...

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায়  জমির ক্রে...

image

রাণীনগরে সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...

image

দিনাজপুরে ডিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

  • company_logo