ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরর শহরের মুন্সি বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা।
ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ এবং বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।
জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।এছাড়া সভায় বক্তারা সকল শ্রেণী পেশার মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলাসহ প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পূন: নির্বাচনের দাবী জানান।
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

মন্তব্য (০)