ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের নাম খলিল শেখ(৯০)। তিনি কাহালু উপজেলার বোরাইল গ্রামের মৃত ইনতুল্লাহ শেখের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক মাসুদ রানা।
পুলিশের এই কর্মকর্তা জানান, বেলা ১১টার দিকে বোরাইল স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিলেন খলিল শেখ। এমন সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...
পাবনা প্রতিনিধিঃ জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক সংকট ও সং...
কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সকল জটিলতা আর অনিশ্চয়তা কাট...
বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্র...
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদা...

মন্তব্য (০)