ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপিকে সংবর্ধনা ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে এমপিকে ফুল দিয়ে বরণ শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামরুল আলম, এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একেএম ফরিদুল্লাহ ফরিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান প্রমুখ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন, বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবি্ুর রহমান আকন্দ হলুদ, আব্দুল হাই, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির আজীবন দাতা সদস্য আব্দুল জব্বার ভূঁইয়া, সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবি লীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
নিজস্ব ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাব...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

মন্তব্য (০)