প্রতীকী ছবি
আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় কৃষিজমির টপসয়েল কাটায় মো. দিদার নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মো. দিদার বটতলী ইউনিয়নের বাদশাহ মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাটি কাটার সাথে জড়িত মো. দিদার নামের এক ব্যক্তিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি তাকে সতর্কও করা হয়। আর ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ প্রত্যাগত অভিবাসী কর্মীদের অর্জিত...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জমির ক্রে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরে অভিযান চালিয়...

মন্তব্য (০)