• সমগ্র বাংলা

চাটমোহরে ইউসিসিএ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডে'র ৪২তম বার্ষিক সাধারণ সভা বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পল্লী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়।

সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আহসানুল হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সমিতির সহ-সভাপতি মো. খলিলুর রহমান, পরিচালক মো. শাহজাহান আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শওকত ওসমান মিয়া প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় বক্তারা বঙ্গবন্ধুর হাতে গড়া এই সমিতিকে বাঁচাতে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান। তারা চাটমোহর উপজেলার সকল সমবায় সমিতিকে নিয়মের মধ্যে এনে ঋণদান ও আদায়, শেয়ার, সঞ্চয় উত্তোলনসহ সকল বিষয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করার আনুরোধ করেন। একইসাথে প্রতিটি কেন্দ্রীয় সমিতিকে সরকারি অর্থ বরাদ্দেরও দাবি জানান।

মন্তব্য (০)





image

ছুটি ছাড়াই ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর...

পাবনা প্রতিনিধিঃ অফিস থেকে ছুটি না নিয়ে দপ্তর ফাঁকা রেখে ঢাক...

image

ফরিদপুরে অসুস্থতার কথা বলে আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ...

image

লালমনিহাটে শিশু হত্যা! উত্তেজিত জনতার অভিযুক্তর বাড়িতে অ...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলি...

image

মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসি...

গাজীপুর প্রতিনিধি : একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল...

image

গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo