• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে খেজু‌রের রস খে‌য়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যুবকের মৃত‌্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলা খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ‌্যায় মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আ‌গে বারোটার দিকে রাজধানীর এক‌টি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. বাবুল মিয়া (৩৮) সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের পুত্র। সে কসমেটিকসের ব্যবসা করতো।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়। ১৭ জানুয়ারি সে চিকিৎসাধীন ছিল। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, সে নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

উ‌ল্লেখ‌্য, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটা এ বছর প্রথম মৃত্যুর ঘটনা।

মন্তব্য (০)





image

ছুটি ছাড়াই ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর...

পাবনা প্রতিনিধিঃ অফিস থেকে ছুটি না নিয়ে দপ্তর ফাঁকা রেখে ঢাক...

image

ফরিদপুরে অসুস্থতার কথা বলে আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ...

image

লালমনিহাটে শিশু হত্যা! উত্তেজিত জনতার অভিযুক্তর বাড়িতে অ...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলি...

image

মার্সেল ফ্রিজ কিনেই ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, উচ্ছ্বসি...

গাজীপুর প্রতিনিধি : একটি ফ্রিজ কেনার সিদ্ধান্তই যেন বদলে দিল...

image

গোপালপুরে ৬০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

  • company_logo