• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুড়িগ্রামে কৃষকের চুরি হওয়া পাম্প উদ্ধার, দুই চোর গ্রেফতার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকের জমিতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত শ্যালো পাম্প চুরির মূলহোতাসহ ২ চোরকে চোরাই মালামাল বিক্রির সময় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার টুপিমারি এলাকাট মোঃ আমিনুল ইসলামের জমিতে সেচ দেওয়ার শ্যালো পাম্প তার জমির পার্শ্বে মেশিনঘর থেকে তালা ভেঙ্গে চুরি হয়। নাগেশ্বরী থানা পুলিশ চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোপন তথ্য সংগ্রহসহ বিভিন্ন ভাবে অনুসন্ধান করতে থাকে। এমতাবস্থায় গত ২৭ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার ভাংড়ি মালামালের দোকানে চোরাইকৃত শ্যালো পাম্প বিক্রয়ের সময় নাগেশ্বরী শালমারা এলাকার মোঃ আপেল মাহমুদ (৩২) ও মোঃ মোখলেছুর রহমান (২৫)কে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা নাগেশ্বরী থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এই বিষয়ে নাগেশ্বরী থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, বিষয়টি আমরা গুরত্বের সাথে দেখছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo