• সমগ্র বাংলা

শ্রীপুরে দখলে নেওয়া প্রায় ৫০ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে বন বিভাগ  

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  বনের জমিতে টিনের বেড়া দিয়ে জবর দখলের পর উচ্ছেদ করে ৩.০৮ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ। পরে বন বিভাগ ওই জমিতে বিভিন্ন বনজ গাছ রোপন করেন। উদ্ধারকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামসুল আরেফিন। শ্রীপুর রেঞ্জের অধীনে সিমলাপাড়া বিট অফিস কর্তৃপক্ষ উদ্ধারকৃত জমি দখলে নিয়েছে। 

বুধবার(২৪ জানুয়ারি) বেলা ১১ টা থেকে বিকেল পর্যন্ত  গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে বনভূমি উদ্ধারের ঘটনাটি ঘটে। ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকেলে স্থানীয় মাহমুদুল হাসান রিপন এবং দুলাল ফকির গং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন নয়নপুর এলাকায় গেজেটভুক্ত ৩.০৮ একর জমি নিজেদের দাবী করে তারা ওই জমির চারপাশে টিন দিয়ে জমির চারিপাশে সীমানা নির্ধারণ করে।

অভিযুক্ত দুলাল ফকির বলেন, এসএ সিএস আরএস তিনটি রেকর্ডই আমাদের নামে রয়েছে। জমিতে বনের গেজেটভুক্ত থাকায় বন বিভাগ তাদের দাবী করে দখলে নিয়েছে।

শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, বন বিভাগের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ মামলা করেছে। বেলা ১১ টাথেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে বন বিভাগের ৬০ সদস্যের একটি দল অংশ নেয়। এ সময় টিন, বাঁশ ও পিলার দিয়ে তৈরি বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। ইট দিয়ে নির্মাণাধীন কয়েকটি স্থাপনাও ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং ধনুয়া মৌজার এসএ খতিয়ান ৭১, এসএ দাগ ১৭৭৩, আরএস খতিয়ান ১১২৭ এবং আরএস দাগ ৬৯৪৫। যার সবটুকুই বন বিভাগের গেজেট ভুক্ত জমি।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো.শামসুল আরেফিন বলেন, উপজেলার গাজীপুর ইউনিয়নের ৪নং ধনুয়া মৌজার  ১৭৭৩ খতিয়ানের সবটুকুই বনবিভাগের গেজেট ভুক্ত জমি।  স্থানীয় কিছু লোকজন বনের গেজেট ভুক্ত ৩.০৮ একর জায়গা দখল করে নেয়। খবর পেয়ে সীমানা প্রাচীর ভেঙে দিয়ে বন বিভাগের জায়গা উদ্ধার করা হয়।

 

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo