ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইস্থানে মেডিকেল ক্যাম্প বসিয়ে দুঃস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের সহধর্মিনী ও পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমীন, রাজশাহীর ডিআইজি আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে পুনাক সভাপতি জানান, মির্জাপুর ও এর আশেপাশের এলাকার সাঁওতাল ও প্রান্তিক জনগোষ্ঠীর ১ হাজার ৩০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
পরে সাংস্কৃতি অনুষ্ঠানে আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করা হয়।
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

মন্তব্য (০)