ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। মঙ্গলবার(২৩ জানুয়ারি) সকালে জেলা পুলিশের আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ০২ ব্যাচের উদ্যোগে নাগেশ্বরী উপজেলার মুড়িয়ার চরে শীতার্ত ও সদর উপজেলার মধ্য কুমোরপুর এলাকার দলিত সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন, সাবেক শিক্ষার্থী কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোক্তাদির হোসেন, সাবেক শিক্ষার্থী উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...
বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

মন্তব্য (০)