• সমগ্র বাংলা

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈশ্বরদী, পাবনার তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে হওয়ার সম্ভাবনা থাকায় বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের সাথে পরামর্শক্রমে আগামী ২২/০১/২০২৪ খ্রি, তারিখ পাবনা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ০১ (এক) দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো । এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো ।’ একই সাথে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একইদিনে এই নির্দেশনা জারী করা হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস‌।

মন্তব্য (০)





image

স্বাস্থ্যখাতের উন্নয়নে এবারই প্রথম দ্বিতীয় সর্বোচ্চ বাজে...

১

বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...

image

তিস্তায় পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

২

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...

image

বগুড়ায় যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও স...

৩

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

image

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...

image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

  • company_logo