প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। তারা হলেন কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার পুত্র বিপ্লব হাসান(২৫)।
জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টায় ভূরুঙ্গামারী থেকে পিতা-পুত্র একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল (কুড়িগ্রাম- ল ১১-৫৭৯৬) যোগে বাড়ি ফেরার পথে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌঁছিলে একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈল...
পাবনা প্রতিনিধিঃ জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক সংকট ও সং...
কক্সবাজার প্রতিনিধি: অবশেষে সকল জটিলতা আর অনিশ্চয়তা কাট...
বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্র...
নিউজ ডেস্কঃ গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় ঝুট গুদা...

মন্তব্য (০)