• সমগ্র বাংলা

নির্বাচনত্তোর হিন্দুদের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 দিনাজপুর প্রতিনিধি:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনত্তোর সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাটসহ সহিংস ঘটনায় প্রতিবাদে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের (স্হানীয়) কমিটির ডাকে আজ শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জড়িতদের দল থেকে বহিষ্কারসহ দ্রুত শাস্তুির আওতায় বিচার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে দেশ ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালন করেছেন তারা।

খুলনার রূপসার তিলক গ্রামসহ পৃথক স্হানে নির্বাচনত্তোর হিন্দু সম্প্রদায়ের উপর বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর এবং লুটপাটসহ সহিংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মানববন্ধনকারিরা। 

কর্মসূচিতে অংশ নেন জেলা কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন সিং, যু্ব ঐক্য পরিষদের জয়ন্ত মিশ্র, মহিলা ঐক্য পরিষদের মিনতি দাস, মল্লিকা দাস,  শাপলা পাল এবং ছাত্র ঐক্য পরিষদের অমিত রায়সহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ের বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে ...

image

নিষিদ্ধ আ.লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ায় বিএনপি নেতাকে ...

২

বগুড়া প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্...

image

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যা,নতুন পুলিশ সুপার তৌহিদুল আরিফ

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা সোহেল মো...

image

বগুড়া নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন: মিথ্যা ও বানোয়া...

৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলী...

image

নীলফামারীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

৫

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ম...

  • company_logo